গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় নিশ্চিত করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো।
স্তাডিও গোয়াডালাজামায় ম্যাচের ৫০ মিনিটে লুইস রোমো গোল করেন। দক্ষিণ কোরিয়া দু’বার ওই গোল শোধ করার খুব কাছে গিয়েও জালে বল পাঠাতে পারেনি। যার বড় কৃতিত্ব দলটির ২৬ বছর বয়সী গোলরক্ষক রাউল র্যাঞ্জেলের।
আবার সন হিয়াং মিনদের হারের বড় দায় তাদের ৩৫ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক কিম সিউং জিও’র ওপর বর্তাবে। তিনি বক্সে নাগালের মধ্যে পাওয়া ওপরের বল লাফিয়ে ধরতে গিয়ে ভারসাম্য হারান। বল হাত থেকে পড়ে গেলে সামনে থাকা রোমা তা জালে জড়িয়ে দেন।
এ নিয়ে বিশ্বকাপের ১৯ আসরে অংশ নেওয়া মেক্সিকো টানা এক মৌসুমের বিরতি দিয়ে নকআউট পর্বে উঠল। কাতারে গ্রুপ পর্বে বিদায়ের আগে টানা সাত আসরে নকআউটে খেলেছিল বিশ্বকাপের পুরনোতম দল মেক্সিকো।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























