০২:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় নিশ্চিত করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো।

স্তাডিও গোয়াডালাজামায় ম্যাচের ৫০ মিনিটে লুইস রোমো গোল করেন। দক্ষিণ কোরিয়া দু’বার ওই গোল শোধ করার খুব কাছে গিয়েও জালে বল পাঠাতে পারেনি। যার বড় কৃতিত্ব দলটির ২৬ বছর বয়সী গোলরক্ষক রাউল র‌্যাঞ্জেলের।

আবার সন হিয়াং মিনদের হারের বড় দায় তাদের ৩৫ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক কিম সিউং জিও’র ওপর বর্তাবে। তিনি বক্সে নাগালের মধ্যে পাওয়া ওপরের বল লাফিয়ে ধরতে গিয়ে ভারসাম্য হারান। বল হাত থেকে পড়ে গেলে সামনে থাকা রোমা তা জালে জড়িয়ে দেন।

এ নিয়ে বিশ্বকাপের ১৯ আসরে অংশ নেওয়া মেক্সিকো টানা এক মৌসুমের বিরতি দিয়ে নকআউট পর্বে উঠল। কাতারে গ্রুপ পর্বে বিদায়ের আগে টানা সাত আসরে নকআউটে খেলেছিল বিশ্বকাপের পুরনোতম দল মেক্সিকো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

Update Time : ১০:১৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬