০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

শেরপুরে মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের গভনিং বডির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান হারেজ। প্রধান অতিথির বক্তব্যে এমপি সিরাজ বলেন, “শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে বর্তমানে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকলেও আগামী পাঁচ বছরে তা পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।” তিনি শিক্ষকদের দল-মতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু , পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু প্রমুখ।

এর আগে একই দিন বেলা ১২টায় এমপি সিরাজ শেরপুর টাউন কলোনি এ জে উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে যান এবং সেখানকার শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন।

বিকেলে তিনি শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। দিনব্যাপী এসব অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Update Time : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬