বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেরপুর উপজেলা ও শহর বিএনপি কর্তৃক আসিফ সিরাজ রব্বানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৫ টায় খেজুরতলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মামুনুর রশিদ আপেল, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, কৃষকদলের আহবায়ক আবু ছাইদ প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আসিফ সিরাজ রব্বানীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















