০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শেরপুরে শয়তানের নি:শ্বাস দিয়ে টাকাসহ ২ ভরি সোনার গহনা লুট

বগুড়ার শেরপুরে শয়তানের নি:শ্বাস দিয়ে হিপটোনাইজ করে এক নারীর কাছ থেকে ২২ হাজার টাকা, মোবাইল, ১টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল, ২টি আংটিসহ প্রায় ২ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী মহিলা বাদি হয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের হোসেন আলীর স্ত্রী তাপসি (২৫) স্থানীয় বাসস্টান্ড এলাকায় গেলে এক অপরিচিত ব্যক্তি তার মায়ের অসুস্থতার কথা বলে সহয়োগিতা কামনা করেন।

এ সময় ওই ব্যক্তি তাপসিকে বলেন, তিনি একটি বেকারিতে কাজ করতেন কিন্ত মালিক কয়েক মাস বেতন না দিয়ে আজকে বেকারির বিভিন্ন পন্য তৈরির কিছু মেডিসিন তাকে দিয়ে তাড়িয়ে দেন। তার মা হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজন, তাই এই মেডিসিন বিক্রির জন্য সহযোগিতা কামনা করেন।

যেহেতু তিনি একা তাই এই দামি মেডিসিন নিয়ে ভয়ে আছেন, বিক্রির সময় তাকে (তাপসিকে) সাথে থাকতে বলেন।

এভাবে কথা বলতে বলতে তাকে শয়তানের নি:স্বাস দিয়ে হিপটোনাইজ করে তার কাছে থাকা মোবাইল ফোন, ২২ হাজার টাকা, ২টি আংটি, ২টি কানের দুল ও সোনার চেইনসহ ২ভরি সোনার গহনা নিয়ে মহিলার হাতে একটি পোটলা দিয়ে তারা চম্পট দেয়।

কিছুক্ষণ পর মহিলা স্বাভাবিক হয়ে বেকারির দোকানের মধ্যে গিয়ে উদভ্রান্তের মত ঘুড়তে থাকলে দোকানদাররা তাকে জিজ্ঞাসা করলে তিনি সব কিছু খুলে বলেন এবং তিনি যে প্রতারণার শিকার হয়েছেন তা বুঝতে পারেন, তখন পোটলা খুলে দেখা যায় তার মধ্যে বিস্কুটের প্যাকেট। পরবর্তিতে তিনি শেরপুর থানায় গিয়ে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ এ নিয়ে কাজ করছে। খুব দ্রুত আমরা এই চক্রের লোকজনকে গ্রেফতার করতে সক্ষম হবো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে শয়তানের নি:শ্বাস দিয়ে টাকাসহ ২ ভরি সোনার গহনা লুট

Update Time : ০৭:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬