০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শেরপুরে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট এলাকায় প্রায় চার দশক ধরে চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধার কন্যা। আবেদনকারী সুঘাট গ্রামের মোছা. মুক্তি খাতুন। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমানের মেয়ে।
তাঁর অভিযোগ, গ্রামটির প্রায় ৪০ বছরের পুরোনো একটি জনসাধারণের রাস্তা স্থানীয় ব্যক্তি মো. রাসেল রানা নিজ ইচ্ছায় বন্ধ করে দিয়েছেন। ফলে ওই পথ ব্যবহার করে যাতায়াত করা সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, রাস্তা বন্ধের পাশাপাশি রাসেল রানা তাদের পারিবারিক পুকুর জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। পুকুর ও জমিজমার অংশ বুঝিয়ে দিতে বললে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে জানানো হয়। অভিযোগ অস্বীকার করে রাসেল রানা বলেন, “আমি নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করছি। বাড়ি তৈরির আগেই আমি তাঁদের রাস্তার বিষয়টি মীমাংসার জন্য বলেছিলাম। নতুন রাস্তা নির্মাণ করতে চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।” শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, “লিখিত অভিযোগটি আমার কাছে এসেছে। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ

Update Time : ০৬:৪৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬