০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শেরপুরে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে এক তরুণের মৃত্যু

বগুড়ার শেরপুরে জমির মধ্যে থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কানাইকান্দর পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি জমিতে চড়াতে দেওয়া হাঁস আনতে যান সাব্বির। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত সরাসরি একটি মেহেগুনী গাছ ও সাব্বিরের ওপর পড়লে সাব্বির গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন এবং গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে। লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সকালে হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ছেলেটি মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে এক তরুণের মৃত্যু

Update Time : ০৬:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬