ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দু’টি পৃথক আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতা ২০২৬-এ স্বর্ণপদক জিতে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নাইম ইসলাম ও আবু হোসাইন। নাইম ইসলাম ওই শিক্ষা প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ৫ম পর্বের শিক্ষার্থী ও আবু হোসাইন সিএসটি ৭ম পর্বের শিক্ষার্থী।
নাঈম ইসলাম বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের আব্দুল বাছেতের ছেলে এবং আবু হোসাইন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। গত শুক্রবার (৫জুন) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ‘উনিভার্সিতাস নেগেরি জাকার্তা’ (ইউএনজে) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দলটি এ অনন্য গৌরব অর্জন করেন। গতকাল রোববার তারা দেশে ফিরেছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















