১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

শেরপুরে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা-চোপালবাড়িয়া সংযোগ সড়কের আটাপাড়া-হলদিবাড়ি গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি এক মাস ধরে হেলে আছে। ১১ কেভি ভোল্টের সচল এই সঞ্চালন লাইনের খুঁটিটি সোজা না করায় যেকোনো মুহূর্তে তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, খুঁটিটি একটি ফসলি জমির ওপর বিপজ্জনকভাবে ঝুঁকে আছে। কোনো রকমে দুটি বাঁশ দিয়ে খুঁটিটিতে ঠেস দেওয়া হয়েছে। অথচ এই সড়কের পাশেই মাঠে কৃষকরা কাজ করছেন, চলছে গবাদিপশু চরানো। প্রতিদিন এই রাস্তা দিয়ে অটোভ্যান, সিএনজি, মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সঞ্চালন লাইনটির ওপর ছোনকা, হলদিবাড়ি, ইতালী, আটাপাড়া, স্বরো ও গোয়ালজানি গ্রামের শত শত পরিবারের বিদ্যুৎ সরবরাহ নির্ভর করছে। একই সাথে এই লাইনের আওতায় চলছে বেশ কিছু সেচ পাম্প, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কওমি মাদ্রাসা। খুঁটিটি ভেঙে পড়লে পুরো অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়বে।

স্থানীয় ভ্যানচালক আল-আমিন ও বাসিন্দা লোকমান হাকিম ক্ষোভ প্রকাশ করে জানান, খুঁটিটি হেলে পড়ার পরপরই তারা নেসকো অফিসে ফোন করে জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা না নিয়ে উল্টো অফিসে গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার তাগিদ দেয়। ৭ দিন আগে নামমাত্র দুটি বাঁশের ঠেস দিয়ে দায়িত্ব শেষ করা হয়েছে।

এ বিষয়ে বগুড়ার শেরপুর উপজেলা নেসকো পিএলসি-র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, বিষয়টি আগে আমাদের কেউ লিখিত বা মৌখিকভাবে জানায়নি। এখন জানতে পারলাম। অতি দ্রুত খুঁটিটি স্থায়ীভাবে প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা

Update Time : ০৬:৩৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬