১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেরপুরে ছয় মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ার শেরপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় শেরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ও শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনসহ পুলিশের একটি টিম খামারকান্দি ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও শাহ বন্দেগী ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে । এ সময় মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে এক মাস থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার লিটন উদ্দিনের ছেলে আব্দুর রহমান সাব্বির (৩২), শেরুয়া বটতলা এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম টিক্কা (৪০), পৌরশহরের খন্দকার পাড়ার মৃত তোজাম্মেল হকের ছেলে তুষার খন্দকার (৪২), একই এলাকার আবু তাহেরের ছেলে মুকুল হাসান (২৮), শ্রীরামপুর পাড়ার পিন্টু সরকারের ছেলে তন্ময় সরকার (২৬), খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুমেল (২৮)। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, সাজাপ্রাপ্তদের রাতেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ছয় মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Update Time : ০৬:২৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬