১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় আলহাজ (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ গত দুই মাস ধরে মির্জাপুর এলাকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি সাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার পথে দ্রুতগতির উপমা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা উপমা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৩৪৪৯) আটক করে।

শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা রইস উদ্দিন জালাল জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

Update Time : ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬