বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলুর উদ্যোগে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মারুফ, কৌশিক কুন্ডু, তন্ময় সরকার, ছাত্রনেতা উচ্ছল সরকার, সৌরভ সবুজ, যুবনেতা বিশাল পোদ্দার, রিপন মোহন্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















