কুমিল্লায় জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে মহানগর জামায়াতের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে কুমিল্লার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট শাহজাহান, মহানগরীর নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ মুসলেহ উদ্দীন, মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল হোসেন পঞ্চায়েত, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজসেবক আই আর শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, জনকল্যাণ এবং নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্য, ন্যায়বিচার এবং জনসম্পৃক্ত রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি তার বক্তব্যে কুমিল্লাবাসীর আন্তরিক ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ চর্চা এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















