১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ত্যাগের মহিমায় সাম্যের দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আদর্শকে ধারণ করেই মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের আত্মত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মধ্যে নিহিত।

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। হতদরিদ্র ও বঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আসুন, কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজের সব অন্যায়-অবিচার ও বৈষম্য দূর করি। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সাম্য, সমতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

নামাজ শেষে উপস্থিত মুসল্লি, ঠাকুরগাঁওবাসী এবং দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ত্যাগের মহিমায় সাম্যের দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

Update Time : ০৭:১৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬