১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

সারিয়াকান্দিতে ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহার দিনে পারিবারিক কলহে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যায় জড়িত থাকায় পুলিশ নিহতের স্বামী কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলকে (৩০) গ্রেফতার করেছে।

বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেল মণ্ডল উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামের ওমর আলী মণ্ডলের ছেলে। তিনি বেশ কয়েক বছর আগে মিমি বেগমকে বিয়ে করেন। ঈদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মিমি বেগমের সঙ্গে স্বামী রুবেল মণ্ডলের ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেল ধারাল অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকেন।

এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও হত্যায় জড়িত স্বামী রুবেল মণ্ডলকে গ্রেফতার করে। এছাড়া হত্যায় ব্যবহৃত ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আফম আসাদুজ্জামান জানান, নিহত মিমি বেগমের শরীরে ধারাল অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্বামী রুবেল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সারিয়াকান্দিতে ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

Update Time : ০৬:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬