রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বগুড়ার ৩৩টিসহ মোট ২০৮ কেন্দ্রে চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাবোর্ড ইতোমধ্যেই কেন্দ্র তালিকা চুড়ান্ত করেছে। এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা আগামী ২ জুলাই শুরু এবং ৮ আগস্ট শেষ হবে। শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক এ তথ্য দিয়েছেন।
বগুড়া জেলার কেন্দ্রগুলো হচ্ছে— সরকারি আজিজুল হক কলেজ, সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া মহিলা কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া কলেজ, জাহিদুর রহমান মহিলা কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, নুনগোলা ডিগ্রি কলেজ, দুপচাঁচিয়া জে.কে. কলেজ, দুপচাঁচিয়া মহিলা কলেজ, সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজ, সারিয়াকান্দি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ, ধুনট সরকারি কলেজ, ধুনট মহিলা কলেজ, সৈয়দ আহম্মেদ কলেজ, গাবতলী সরকারি কলেজ, মহাস্থান মাহিসাওয়ার কলেজ, শিবগঞ্জ সরকারি এম. এইচ কলেজ, মোকামতলা মহিলা কলেজ, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ, নন্দীগ্রাম মনসুর হোসেন কলেজ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ, কাহালু সরকারি কলেজ, কাহালু আদর্শ মহিলা কলেজ, সোনাতলা মহিলা কলেজ, নাজির আকতার সরকারি কলেজ, সান্তাহার সরকারি কলেজ, আদমদীঘি রহিম উদ্দিন কলেজ, নসরতপুর কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ।
এছাড়াও রাজশাহীর ৪৩টি, চাঁপাইনবাবগঞ্জের ১৫টি, নাটোরের ২০টি, নওগাঁয় ২৫টি, পাবনায় ২৮টি, সিরাজগঞ্জে ৩১টি ও জয়পুরহাট জেলায় ১২টি কেন্দ্রসহ মোট ২০৮টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চুড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১১ জুন থেকে কেন্দ্রওয়ারি উপকরণ বিতরণ শুরু হবে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক বলেন, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























