০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে ট্রান্সফরমার চুরি

বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতায় বিদ্যুচ্চালিত শ্যালো টিউবওয়েলের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় পাশের একটি প্রতিষ্ঠান-ন্যাচারাল এগ্রো কোম্পানির নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ্দবগুড়া মৌজায় এ ঘটনা ঘটে।

নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক জানান, রাত আনুমানিক দেড়টার দিকে বাইরে শব্দ শুনে তিনি টর্চলাইট হাতে বের হয়ে ‘কারা ওখানে’ বলে ডাক দেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তিন ব্যক্তি তাকে জাপটে ধরে ফেলেন। পরে তার হাত-পা বেঁধে ফেলা হয়। এর কিছুক্ষণ পর সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ দল শ্যালো মেশিনের ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, সারারাত তিনি বাঁধা অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন। সকালে ধান কাটতে আসা শ্রমিকরা তাকে উদ্ধার করেন।

উদ্ধারকারী কৃষক খোর্দ্দবগুড়া গ্রামের জুয়েল মণ্ডল বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি ট্রান্সফরমারের ভাঙা অংশ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে পাশেই একটি বস্তা দিয়ে ঢাকা অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে বস্তা সরাতেই নৈশপ্রহরী আব্দুর রাজ্জাককে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরে কাঁচি দিয়ে তার বাঁধন খুলে দেওয়া হয়।

শ্যালো টিউবওয়েলের মালিক মিজানুর রহমান বলেন, রাতে টিউবওয়েল পাহারার দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু সংঘবদ্ধ চোরচক্র তাকে বেঁধে রেখে ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

গাবতলীতে বাবার বিরুদ্ধে পাঁচ মাসের শিশুকে হত্যার অভিযোগ

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে ট্রান্সফরমার চুরি

Update Time : ০৮:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬