০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। মালয়েশিয়ায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চলছে তার। নিজের সুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বুধবার (২০ মে) বিকালে মালয়েশিয়া থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানান মির্জা আব্বাস।

‘এখনও ট্রিটমেন্টের মধ্যে আছি। থেরাপি নিচ্ছি। দেশের মানুষ যেন আমার জন্য দোয়া করেন, সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আ‘লামিনের কাছে শুকরিয়া আদায় করছি। তিনি মহান।’

দেশে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বললেন, ‘ভালো হলেই দেশে চলে আসব, জানাব আমি।’ খাওয়া-দাওয়া ঠিকভাবে করতে পারছেন বলেও জানালেন।

মির্জা আব্বাস যখন কথা বলছিলেন, পাশেই ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি বললেন, উনি এখন অনেকটাই সুস্থ, ভালো আছেন। এখন তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। হাসপাতালেই থাকছেন।

গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে ভর্তি হন মির্জা আব্বাস।

গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করে। ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা একমাস ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন।

এরপর চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য মির্জা আব্বাসকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

Update Time : ০৫:৪৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬