০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বগুড়ার শেরপুর উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) শেরপুর উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, কানুনগো ইকবাল হোসেন, ইউনিয়ন তহশিলদার সাইফুল ইসলাম, ফেরদৌস হাসান প্রিন্স, মাহমুদুল হাসান, সাজেদুল হাসান, মনিরুজ্জামান, স্বপ্না পারভিন, আবেদ মাওলা ও অফিস সহকারী রফিকুল ইসলামসহ অনেকে।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. সাইদুজ্জামান হিমু বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, অনলাইনে ফি পরিশোধ, হটলাইন সেবা, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

ভূমিসেবা সপ্তাহ চলাকালে সেবাপ্রত্যাশীরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন।

আয়োজকরা জানান, এ মেলা আগামী ২১ মে শেষ হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

Update Time : ০৫:৩৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬