০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জনগণের সমস্যার ডিজিটাল সমাধানে এমপি সিরাজের ব্যতিক্রমী উদ্যোগ

তথ্য প্রযুক্তিনির্ভর জনসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। জনগণের সমস্যা, অভিযোগ, উন্নয়ন চাহিদা ও মতামত সরাসরি গ্রহণের লক্ষ্যে চালু করা হয়েছে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম “জনসংযোগ ২৪/৭। ওয়েবসাইট লিংকটি হলো (gmsirajmp.com⁠)

জনগণের কণ্ঠস্বর আর থেমে থাকবে না অপেক্ষার দেয়ালে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া ওয়েবসাইটটি ইতোমধ্যেই স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শেরপুর-ধুনট এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সমস্যা, অনিয়ম ও উন্নয়ন চাহিদা নিয়ে জনপ্রতিনিধিদের কাছে পৌঁছাতে নানা জটিলতার মুখোমুখি হয়ে আসছিলেন। অনেক সময় সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় অভিযোগ বা মতামত যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাত না। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই জনগণের সঙ্গে সরাসরি ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে একজন ব্যবহারকারী খুব সহজেই অভিযোগ, এলাকার উন্নয়ন চাহিদা, নাগরিক সমস্যা কিংবা গুরুত্বপূর্ণ পরামর্শ জমা দিতে পারবেন। নির্ধারিত বিভাগ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন বা অভিযোগ সাবমিট করলেই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। এছাড়া আবেদনকারী তার জমা দেওয়া অভিযোগ বা আবেদনের বর্তমান অবস্থা অনলাইনে ট্র্যাক করতে পারবেন। ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন তারা।

এ উদ্যোগের মাধ্যমে এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, সামাজিক নিরাপত্তা, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত তথ্য সহজেই তুলে ধরতে পারবেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, আগে বিভিন্ন সমস্যা নিয়ে কোথায় যোগাযোগ করতে হবে তা নিয়ে অনেকে দ্বিধায় থাকতেন। এখন ঘরে বসেই সহজে অভিযোগ ও পরামর্শ জানানো সম্ভব হবে। এতে জনগণ যেমন উপকৃত হবেন তেমনি জনপ্রতিনিধিও দ্রুত সমস্যার তথ্য জানতে পারবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনগণের সমস্যার ডিজিটাল সমাধানে এমপি সিরাজের ব্যতিক্রমী উদ্যোগ

Update Time : ০৫:৩০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬