০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রাশিয়ায় ৫ শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ৪

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চলমান। দীর্ঘদিনের এ যুদ্ধে এবার রাশিয়ার কেন্দ্রে আঘাত হেনেছে ইউক্রেন। দেশটির রাজধানী মস্কোয় পাঁচ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনযায়ী, ড্রোনের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোসহ এক ডজনেরও বেশি অঞ্চলে ৫৫৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এর আগে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন নিহত হওয়ার পর গত শুক্রবারই পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই দুই দেশ একে অপরের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে।

এদিকে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে ভারতসহ বিভিন্ন দেশের জন্য সমুদ্রপথে রুশ তেল কেনার সুযোগ বন্ধ হয়ে গেল। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে গত মাসে এই ছাড়ের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছিল।

তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আগেই জানিয়েছিলেন, এই লাইসেন্সের মেয়াদ আর বাড়ানো হবে না। শনিবার দুপুর পর্যন্ত ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো নতুন ঘোষণা আসেনি।

মার্কিন সিনেটর জিন শাহিন ও এলিজাবেথ ওয়ারেন ট্রাম্প প্রশাসনকে এই ছাড়ের মেয়াদ না বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তাদের মতে, তেল বিক্রি থেকে আসা অর্থ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। তারা আরও দাবি করেন, এই ছাড়ের ফলে আমেরিকার সাধারণ মানুষের জ্বালানি খরচ কমার কোনো প্রমাণ মেলেনি।

অন্যদিকে ইউক্রেন সীমান্তের কাছে ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ায় একটি অবিস্ফোরিত গোলা পাওয়া গেছে। গত শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পারদিনা গ্রামের একটি জনশূন্য বাড়ির আঙিনা থেকে এটি উদ্ধার করা হয়। দানিয়ুব নদীর তীরে ইউক্রেনের বন্দরগুলোতে রাশিয়ার ড্রোন হামলার সময় প্রায়ই রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘিত হচ্ছে। এর আগে লাটভিয়ায় রুশ ও ইউক্রেনীয় ড্রোন আছড়ে পড়ার ঘটনায় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিরক্ষা খাতে ব্যর্থতার দায়ে লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রাশিয়ায় ৫ শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ৪

Update Time : ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬