০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

বগুড়ার শেরপুর পৌরশহরের খন্দকার পাড়া এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত দুই দিনে একটি কুকুরের এমন তান্ডবে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। লোকালয়ে কুকুরের অবাধ বিচরণে সাধারণ মানুষ বিশেষ করে শিশুরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডেও খন্দকার পাড়া এলাকার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম তারা’র বাসার সামনে এই হামলার ঘটনাগুলো ঘটে। কুকুরের কামড়ে আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাফুসা (৪০), সিজান (৩) ও রিফাত (২০) তাদের সকলের বাড়ি খন্দকার পাড়া এলাকায়। এছাড়া পথচারী হওয়ায় আহত আরও দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেছেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিন ধরে একটি বেওয়ারিশ কুকুর যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াতে আসছে। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। রাস্তায় চলাচল করা পথচারীরাও কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম তারা বলেন, আমার বাসার সামনেই গত দুই দিনে ৫ জনকে কুকুর কামড় দিয়েছে। এটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিদ্রুত এই বেওয়ারিশ কুকুরের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এলাকাবাসী জনস্বার্থে অবিলম্বে এই কুকুরের উপদ্রব থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে পৌর প্রশাসক ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু বলেন, বিষয়টি জানা নেই। খবর নিয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সোনাতলায় যমুনা নদীর ভাঙন অব্যাহত , এলাকাবাসীর মানববন্ধন

শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

Update Time : ০৬:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬