০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নতুন বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, দেশের ‘সাহসী প্রতিরোধ’ ইরানকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও শক্তিশালী করেছে।

শুক্রবার (১৫ মে) জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং খ্যাতিমান কবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে খামেনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাম্প্রতিক পবিত্র প্রতিরোধে (যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে) ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসির কিংবদন্তির গল্পগুলো শুধু কল্পনা নয়, বরং সেগুলো ইরানিদের জীবনের বাস্তবতা এবং তাদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।’

খামেনি বলেন, ফেরদৌসির মহাকাব্য ‘শাহনামা’র বীরত্বপূর্ণ ও কোরআনপ্রাণ ধারণাগুলো ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করেছে।

তার ভাষ্য অনুযায়ী, এই ঐক্য দেশটির পরিচয়, স্বাধীনতা ও ‘জাহাকসদৃশ আগ্রাসীদের’ বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইরানি পুরাণে ‘জাহাক’কে অশুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। খামেনি সেই প্রতীক ব্যবহার করে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দেন।

সূত্র: আল-জাজিরা

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নতুন বার্তা

Update Time : ০৬:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬