০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম সংগঠন শেরপুর সাহিত্য চক্র এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানস্থল সাহিত্যিক, কবি, গবেষক, শিক্ষক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে সাহিত্য চক্রের সদস্য ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

উদ্বোধনী পর্বে কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস বলেন, সাহিত্য মানুষের চিন্তাকে শাণিত করে এবং সমাজকে মানবিক করে তোলে। বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, বিভাজন ও অসহিষ্ণুতার মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি নতুন প্রজন্মকে বইপড়া ও সৃজনশীল চর্চার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক ড. তারিক মনজুর বলেন, মফস্বলভিত্তিক সাহিত্য সংগঠনগুলো দেশের সাংস্কৃতিক ভিত্তিকে শক্তিশালী করে। রাজধানীর বাইরে থেকেও যে মানসম্মত সাহিত্যচর্চা সম্ভব, শেরপুর সাহিত্য চক্র তার একটি উজ্জ্বল উদাহরণ। তিনি দীর্ঘ চার দশক ধরে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ খান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন ইফতেখার আলম ফরহাদ, মামুন চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, জীবন সাহা, কুলসুম শেলী, গোলাম রসুল প্রমূখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Update Time : ০৩:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬