০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ভারতে বিধানসভার নির্বাচনের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে ফিরে এল রক্তাক্ত রাজনীতি। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। ভারতের বিভিন্ন গণমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তার মাথায় পরপর তিনটি গুলি লেগেছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, চন্দ্রনাথ মধ্যমগ্রামে থাকতেন। কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন স্করপিও গাড়িতে করে। দোহাড়িয়ার কাছে যশোর রোড সংলগ্ন এলাকায় একটি নম্বরপ্লেটবিহীন মোটরবাইক থেকে হেলমেট পরা দুষ্কৃতীরা তার গাড়ির কাচ ভেদ করে পরপর গুলি চালায়। গুলি লাগে মাথা ও পেটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিগত পাঁচ বছর ধরে চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ও ছায়াসঙ্গী। শুভেন্দুর সব রাজনৈতিক ও ব্যক্তিগত কাজকর্ম, যোগাযোগ, সভা-সমাবেশের তদারকি সবকিছুর দায়িত্ব সামলাতেন তিনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শুভেন্দু ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন। ৯ মে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুভেন্দুর নাম সবার উপরে। ঠিক এই সময়ে তার সবচেয়ে বিশ্বস্ত সহকারীর উপর এমন হামলা রাজনৈতিক প্রতিহিংসার গন্ধ ছড়াচ্ছে।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত পৌঁছে এলাকা ঘিরে ফেলে। গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা %A

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

Update Time : ০৫:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬