০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শেরপুরে এক কৃষকের ৬ টি গরু চুরি

বগুড়ার শেরপুরে এক কৃষক আব্দুল ওয়াহাব এর গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে এই ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মধ্যে দুটি অন্তঃসত্ত্বা গাভী ছিল, যা নিয়ে ভুক্তভোগী পরিবারটি এখন প্রায় দিশেহারা।
ভুক্তভোগী কৃষক আব্দুল ওয়াহাব জানান, তিনি দীর্ঘদিন ধরে গবাদিপশু লালন-পালন করেই সংসার চালিয়ে আসছেন। প্রতিদিনের মতো রবিবার রাতেও গরুগুলোকে গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা পরিকল্পিতভাবে গোয়াল ঘরের দেয়াল ভেঙে এবং তালা কেটে ভেতরে প্রবেশ করে।
এরপর গোয়ালে থাকা ৬টি গরু নিয়ে চম্পট দেয়। সোমবার সকালে ঘুম থেকে উঠে আব্দুল ওয়াহাব ও তার পরিবারের সদস্যরা গোয়াল ঘরের দেয়াল ভাঙা এবং গরুগুলো না দেখে কান্নায় ভেঙে পড়েন। আব্দুল ওয়াহাব আরো জানান, চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
আমি এই গরুগুলোর ওপর নির্ভর করেই সংসার চালাতাম। এখন আমার আর কিছুই রইল না। আমি প্রশাসনের কাছে শুধু আমার গরুগুলো ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে এক কৃষকের ৬ টি গরু চুরি

Update Time : ০৬:০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬