০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দক্ষিণী তারকা আনুশকা শেঠির ফের বিয়ের গুঞ্জন?

দক্ষিণী তারকা আনুশকা শেঠিকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের জোর গুঞ্জন। কয়েক মাস আগেই এমন খবর নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তবে এবার শোনা যাচ্ছে, পরিবার ও কাছের মানুষদের চাপে অবশেষে বিয়েতে সম্মতি দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরেই চার হাত এক করার পরিকল্পনা রয়েছে আনুশকার।

দীর্ঘদিন ধরেই নাকি তাঁর পরিবার অভিনেত্রীকে বিয়ের জন্য অনুরোধ করে আসছিল। শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন বলেই খবর।
এর আগে শোনা গিয়েছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে রয়েছেন আনুশকা এবং তাকেই বিয়ে করতে চলেছেন তিনি। তবে নতুন গুঞ্জন বলছে, ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী এবার এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন।

খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দুই পরিবারেই নাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে।
গত মার্চ মাসেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছিলেন আনুশকা। তাঁর টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, অভিনেত্রীর বয়স ৪৪ বছর—এ বিষয়টি অযথা বড় করে দেখানো হচ্ছে।

বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, “৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনও বিতর্কের বিষয়? যদি বয়সই এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এ নিয়ে আলোচনা হয় না কেন? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?”

সেই সময় আনুশকা বিয়ের খবর সরাসরি নাকচ করলেও এবার ভক্তদের অনেকেই মনে করছেন, সত্যিই হয়তো জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দক্ষিণী তারকা আনুশকা শেঠির ফের বিয়ের গুঞ্জন?

Update Time : ০৭:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬