০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ডোনাল্ড ট্রাম্প?

ওয়াশিংটনে নৈশভোজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারাই সম্ভাব্য টার্গেট ছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। এ খবর জানিয়েছে বিবিসি।

গত শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত শীর্ষ কোনো নেতা হতাহত হননি।

এ ঘটনায় কোল টমাস অ্যালেন নামের ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারীর উদ্দেশ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে—তার লক্ষ্য ছিল প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিরা। হামলাকারী হোটেলের ভেতরেই অস্ত্রটি অ্যাসেম্বল (জোড়া লাগানো) করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে নিরাপত্তা বলয়ের কারণে হামলাকারী খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি বলেও উল্লেখ করেন ব্ল্যাঞ্চ।

তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসেন। সোমবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে।

ব্ল্যাঞ্চ আরও বলেন, তদন্তকারীরা মনে করছেন হামলাকারীর লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের সদস্যরা। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি তদন্তে সহযোগিতা করছেন না।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ডোনাল্ড ট্রাম্প?

Update Time : ০৬:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬