ইসরাইলে বিভিন্ন এলাকায় হঠাৎ করে হাজার হাজার মৌমাছির ঝাঁক দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করে মৌমাছির বিশাল ঝাঁক শহরের সড়ক ও বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং অনেককে নিরাপদ আশ্রয়ে যেতে দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মৌমাছির স্বাভাবিক ‘সুইমিং’ প্রক্রিয়া হতে পারে, যেখানে তারা নতুন বাসস্থান খুঁজতে দলবদ্ধভাবে স্থান পরিবর্তন করে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্র : গুগলি নিউজ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























