০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুরে গৃহবধূর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরে এক গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও (এডিটকৃত) ফেসবুকের বিভিন্ন পেজে তিনজনের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের চকপাথালিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ের বিয়ে হয় খামারকান্দি গ্রামের বাদশার ছেলে রনি’র (২৫) সাথে। তাদের বনিবনা না হওয়ায় প্রায় দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হলে গত তিন মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়। রনি নানা সময়ে মোবাইলে মেসেজ ও কল দিয়ে ওই মেয়েকে উত্ত্যক্ত করতো এবং তাদের বিয়ের পরের ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত।

পরবর্তিতে ওই মেয়ে প্রাক্তন স্বামী রনির সাথে যোগাযোগ করলে সে মোটা অঙ্কের টাকা দাবি করে কিন্তু টাকা না দেওয়ায় তাদের বিয়ের পরের ভিডিও ও বিভিন্ন ছবি এডিট করে ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গৃহবধূর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

Update Time : ০৫:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬