দিন দুয়েক আগেই খুদে দুয়ার হাতে ‘প্রেগন্যান্সি কিট’ ধরিয়ে দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার বলিউড তার অনুকরণেই মা হওয়ার ঘোষণা দিলেন টলিউড অভিনেত্রী নায়িকা পূজা ব্যানার্জি। অনেকটা অভিনব কায়দায় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নেন অভিনেত্রী।
কাস্টিং কাউচ নিয়ে হনসিকার মন্তব্যে ক্ষুব্ধ নেটপাড়াকাস্টিং কাউচ নিয়ে হনসিকার মন্তব্যে ক্ষুব্ধ নেটপাড়া
ইউটিউব চ্যানেলে পূজা যে ভিডিও শেয়ার করেছেন, সেখানেই দেখা গেল অভিনেত্রীর হাতে ধরা প্রেগন্যান্সি কিট। আর মুখে অনাবিল হাসি। অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে পরিপূর্ণ হবু মায়ের চেহারা। সেই ভ্লগেই পূজা এবং তার অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানান, মা-বাবা হিসেবে আরেকবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়। এবার দ্বিতীয় সন্তান আসার ঘোষণা করলেন হিন্দি টেলিদুনিয়ার তারকাদম্পতি। অতঃপর দাদা হিসেবে কৃষিভেরও যে প্রোমোশন হচ্ছে, তা বলাই বাহুল্য।
দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন পূজা-কুণাল? উভয়ের পরিবারই বা এসময়ে কীভাবে সর্বক্ষণ আগলে রাখছেন তাঁদের? সেই ঝলকই ইউটিউব চ্যানেলের ভ্লগে তুলে ধরেছেন তারকাদম্পতি। পাশাপাশি নিজেদের মুম্বইয়ের আস্তানাও ঘুরিয়ে দেখান তারা। পূজার মা হওয়ার খবরে শুভেচ্ছায় ভরিয়েছেন তার সহকর্মী বন্ধুরা। অনুরাগীমহলেও উচ্ছ্বাস।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























