১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পবিত্র হজ পালনে সৌদি যাচ্ছেন অভিনেত্রী চম্পা

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’

চম্পা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। এরপর টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। পরবর্তীতে ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত চলচ্চিত্র ‘তিন কন্যা’ দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন চম্পা। প্রথম সিনেমাতেই তিনি দর্শক ও ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর ধীরে ধীরে তিনি দেশের চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।

উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ ও ইনস্পেক্টর নটিকে।

দীর্ঘ অভিনয় জীবনে অসাধারণ পারফরম্যান্সের জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তিনি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। তার মধ্য তিনবার পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে। দুইবার পেয়েছেন পার্শ্ব চরিত্রে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

পবিত্র হজ পালনে সৌদি যাচ্ছেন অভিনেত্রী চম্পা

Update Time : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬