০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নতুন খবর দিলেন সংগীতশিল্পী কনকচাঁপা!

নন্দিত সংগীতশিল্পী কনকচাঁপা তার ভক্ত-অনুরাগীদের জন্য নতুন একটি সুখবর দিলেন। খবরটি হলো তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৪ মিলিয়ন অতিক্রম করেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আজ আমার পেজে ৪ মিলিয়ন ফলোয়ার পূর্ণ হলো। পেজে ৪ মিলিয়ন ফলোয়ার পূর্তিতে সবাইকে জানাই আমার ভালোবাসা। তিনি একটি ভিডিও বার্তাও শেয়ার করেন। ভিডিও বার্তায় তিনি বলেন, আজকে আমার খুবই আনন্দের দিন। আমার “কনকচাঁপা” অফিসিয়াল পেজটির যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালের অক্টোবরে। এটি খুলে দিয়েছিল আমার অনলাইন স্কুলের ছাত্র রাশেদিন ফয়সাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তিনি আমাদের মাঝে নেই। তাকে গভীরভাবে স্মরণ করছি।

তিনি বলেন, আমার পেজের যারা অ্যাডমিন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমার পেজের ফলোয়ার হয়েছে চার মিলিয়ন। এটি খুবই আনন্দের ও বিস্ময়কর ব্যাপার। কারণ আমি কখনই আমার কোনো কিছু বুস্ট করিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

নতুন খবর দিলেন সংগীতশিল্পী কনকচাঁপা!

Update Time : ০৬:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬