০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শেরপুরে অটোভ্যান–সিএনজির সংঘর্ষে এক ব্যক্তি নিহত

বগুড়ার শেরপুরে অটোভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে শেরপুরে একটি এনজিও থেকে কিস্তির টাকা উত্তোলন করতে যান। পরে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে শালফা বাজারে পৌঁছালে ধুনটগামী একটি সিএনজির (বগুড়া থ ১১-১৬৭৭) সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুস সামাদকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে অটোভ্যান–সিএনজির সংঘর্ষে এক ব্যক্তি নিহত

Update Time : ০৫:৫৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬