০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলেকে। শনিবার শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে আসার পর ৯২ বছর বয়সী এই শিল্পীকে সরাসরি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে গায়িকার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। এ ছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার গাওয়া ‌‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ইন আঁখোঁ কি মস্তি কে’ কিংবা ‘ইয়ে ক্যায়া জাগাহ হ্যায় দোস্তোঁ’-এর মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন

Update Time : ০৪:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬