রূপালি পর্দার তারকাদের রাজনীতির ময়দানে নাম লেখানোর বিষয়টি নতুন কিছু নয়। দেশীয় চলচ্চিত্রের অনেক দাপুটে অভিনয়শিল্পী রাজনীতির অঙ্গনে পা রেখেছেন, হয়েছেন জনগণের প্রতিনিধি। সেই পথ অনুসরণ করে এবার অভিনয়কে বিদায় জানান বর্ষা রাজনৈতিক ক্যারিয়ারের যাত্রা শুরু করতে যাচ্ছেন।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই তথ্য জানান। তিনি বলেন, ‘বর্ষা হয়তো আজ হোক, কাল হোক পলিটিক্স (রাজনীতি) করবে। সে নেত্রী হিসেবে খুব ভালো। তার এ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার খুব ভালো। সে যখন গ্রামে যায়, নিজের হাতে আট-নয় ঘণ্টা দাঁড়িয়ে সাহায্য করে। আমরা আছি না কয়েকজনকে দিয়ে দিলাম, তারপর চলে গেলাম- এমনটা বর্ষা করে না।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























