০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে- এমপি সিরাজ

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল চারটায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে হাসিমুখে সেবা নিয়ে ফিরতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। চিকিৎসার মানোন্নয়নে কোনো প্রকার অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
রোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চিকিৎসার মান আরও উন্নত করার তাগিদ দেন জি এম সিরাজ।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও রোগীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকি লিংকন, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন। এছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে- এমপি সিরাজ

Update Time : ০৭:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬