১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

নীরবতা ভাঙলেন জিজি হাদিদ

অবশেষে নীরবতা ভাঙলেন বিশ্বখ্যাত মডেল জিজি হাদিদ। এপস্টেইন ফাইলে নিজের এবং বোন বেলা হাদিদের নাম থাকাকে ‘বিব্রতকর’ আখ্যা দিয়ে এই মডেল জানিয়েছেন, ওই ‘ঘৃণ্য’ ব্যক্তির সঙ্গে তার বা তার বোনের কোনোকালেই কোনো সম্পর্ক ছিল না।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত ২০১৫ সালের একটি ইমেইল চালাচালিতে এই দুই মডেল বোনের নাম উঠে আসে। সেখানে এক অজ্ঞাত ব্যক্তি এপস্টেইনের কাছে জানতে চেয়েছিলেন, ৩০ বছর বয়সী জিজি এবং ২৯ বছর বয়সী বেলা কীভাবে এত বড় মডেল হলেন। জবাবে এপস্টেইন লিখেছিলেন, ‘তারা নির্দেশ মেনে চলে, বিষয়টি এতটাই সহজ।’

এই তথ্য প্রকাশ্যে আসার পর গত ২৯ মার্চ জিজির ইনস্টাগ্রামে এক অনুসারী তার নীরবতা নিয়ে সমালোচনা করলে জিজি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

জিজি হাদিদ জানান, কোনোদিন দেখা না হওয়া একজন মানুষ তাকে নিয়ে এভাবে কথা বলছে—এটি দেখা খুবই ভয়াবহ। বিশেষ করে এমন একটি নেতিবাচক প্রেক্ষাপটে। বলেন, ‘আমি এতদিন মন্তব্য করিনি কারণ আমি চাইনি প্রকৃত ভুক্তভোগীদের গল্পগুলো আমার কারণে আড়ালে পড়ে যাক। তবে এখন মনে হচ্ছে বিষয়টি পরিষ্কার করা জরুরি। যখন ওই ইমেইল লেখা হয়েছিল তখন আমার বয়স ছিল ২০-২১ বছর। সেই ফাইলে নিজের নাম থাকাটা ডিস্টার্বিং। আমি স্পষ্টভাবে বলতে চাই, ওই জঘন্য মানুষের সঙ্গে আমার কখনোই কোনো সংশ্লিষ্টতা ছিল না।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নীরবতা ভাঙলেন জিজি হাদিদ

Update Time : ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬