০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

শেরপুরে বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরন বিতরণ

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার এবং পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার(০৮ এপ্রিল)বিকেল সাড়ে ৩ টায় শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শেষে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা প্রদানের লক্ষ্যে আউশ ধানের জন্য ৩৭০০ জন, পাটের জন্য ১৩০ জন এবং তিলের জন্য ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া পিঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ৪ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী

শেরপুরে বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরন বিতরণ

Update Time : ০৭:১৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬