০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

দুই দফা মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

জাপানের পশ্চিম উপকূল এবং কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে দুই দফা মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার (৮ এপ্রিল) দিনের শুরুতে তারা স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, তারা মিসাইল ছোড়ার বিষয়টি শনাক্ত করেছেন।

জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরও নতুন মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি দেশটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, উত্তর কোরিয়ার ছোড়া মিসাইলের বিষয়ে সর্বোচ্চ তথ্য সংগ্রহ করে সেগুলো যেন সাধারণ মানুষকে জানানো হয়।

এছাড়া পূর্ব সাগরে থাকা বিমান, নৌযান এবং অন্যান্য সম্পদ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রথম দফার মিসাইলগুলো ছোড়া হয়েছে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে। যেগুলো ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে এসে পড়ে।

এরআগে গতকাল রাজধানী পিয়ংইয়ং থেকে অজ্ঞাত বস্তু ছুড়েছিল উত্তর কোরিয়া। কিন্তু সেটি উৎক্ষেপণের পরপরেই আবার মাটিতে পড়ে যায়।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার কর্মকাণ্ড তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। যদি দেশটি উস্কানিমূলক কিছু করে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।”

চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ো-জং সতর্ক করে বলেন, তার দেশ থেকে উত্তর কোরিয়ার ভেতর অনেক বেসামরিক ড্রোন উড়ানো হচ্ছে। যার কারণে উত্তেজনা তৈরি হতে পারে। তার এ সতর্কতার পরই দুই দফা মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া।

সূত্র: আনাদোলু

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী

দুই দফা মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

Update Time : ০৬:২৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬