০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সাতদিন পর মৃত্যুর কাছে হার মানলো দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিফা

বেপরোয়া বাসের চাপায় গুরুতর আহত হবার পর সাতদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলো দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিফা (১০)।

বুধবার ( ৮ এপ্রিল) সকালে সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্কুল ছাত্রী ইসরাত জাহান রিফা বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী সরকাির প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও বেটখৈর গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্কুল ছুটি শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন ইসরাত জাহান রিফা। সে মহাসড়কের সীমাবাড়ী বাজারের আন্ডারপাস পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রং সাইড দিয়ে এসে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শেরপুর উপজেলার সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়া রিফা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বুধবার (৮ এপ্রিল) সকালে মৃত্যুর বরণ করেছে। বিষয়টি কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন। এভাবে বাসের চাপায় একজন শিক্ষার্থীর জীবন চলে যাওয়া সত্যি দুঃখজনক।

নিহত শিক্ষার্থীর প্রতিবেশী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরী মো. রবিউল ইসলাম জানান, দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিফা স্কুলের পাশের্^ই ররোয়া গ্রামে নানার বাড়ি থেকে স্কুলে লেখাপড়া করতো। নিহতের মা সায়েফা একজন গার্মেন্টস কর্মী। নিহত রিফা ছিলো দুই ভাইবোনের মধ্যে বড়। হাসপাতালে তার লাশ নেবার জন্য আমি ও তার বাবা বর্তমানে অবস্থান করছি।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতদিন পর মৃত্যুর কাছে হার মানলো দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিফা

Update Time : ০১:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬