০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে ভাঁটফুল

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে, রাস্তার পাশে, আনাচে-কানাচে অযত্নে অবহেলায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছে থোকায় থোকায় ফুটছে ভাঁটফুল। অনেকটা নীরবেই বিলিয়ে যাচ্ছে সৌন্দর্য। স্নিগ্ধ শোভার সুরভিত ভাঁটফুলের রূপসুধায় আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি ও পতঙ্গ। ভাঁটফুলের নয়নাভিরাম শুভ্রতায় পুলকিত হয়ে উঠছে প্রকৃতিপ্রেমীদের মন।

দেখা যায়, গ্রামের পথগুলোর দুই পাশে, ঝোপঝাড়ে ও পতিত জমিতে চমৎকারভাবে ফুটে আছে। রাতের আঁধারেও ফুলটির মধুগন্ধ ভেসে বেড়ায় চারপাশে। অঞ্চলভেদে এই গাছের ফুলকে ভাইটা ফুল, ভামট ফুল, ঘেটু ফুল, বনজুঁই ফুল, ঘণ্টাকর্ণ বলা হলেও এ এলাকায় ভাঁটফুল বা ভাঁটি ফুল নামেই বেশি পরিচিত। চৈত্র মাসে এই ফুল ফোঁটে বলে একে চৈতের ফুলও বলা হয়।

বসন্তের আগমনে পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃতিকে সাজাতে ফোঁটে এই শুভ্র সাদা ভাঁট ফুল। বিশেষ করে পরিত্যক্ত মাঠ, বন, রাস্তা কিংবা জলাশয়ের পাশে মিষ্টি ঘ্রানের অজস্র ভাঁট ফুল ফোঁটা অবস্থায় চোখে পড়ে।

ফুল ফোটার পর মৌমাছিরা এর থেকে মধু সংগ্রহ করে থাকে। তবে যতদিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে এই প্রজাতির ফুল।

উপজেলার মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন জানান, ছোট বেলায় আমাদের অঞ্চলে এই মৌসুমে প্রচুর ভাঁট ফুল দেখা যেত। এখনো দেখা যায়, তবে আগের মত নয়, অনেক কম। দেখতে যেমন সুন্দর তেমন এর ঘ্রাণটাও খুবই ভালো লাগে।

ধুনট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলায়মান হোসেন বলেন যারা নার্সারি নিয়ে কাজ করেন এবং ফুল ও উদ্ভিদ নিয়ে গবেষণা করেন, তারা আমাদের গ্রামীণ এ ফুলের সৌন্দর্য ও উপকারিতা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে অনন্য ভূমিকা পালন করতে পারেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে ভাঁটফুল

Update Time : ০৭:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬