০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

যে কাজটি করতে কখনোই ভোলেন না ক্যাটরিনা!

৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। শোবার আগে শতচেষ্টা করেও তার মুখে একটু দাগছোপ মিলবে না। ত্বকে জেল্লা যেন ঠিকরে পড়ছে অভিনেত্রীর। কখনো কখনো সানস্ক্রিন মাখতে ভুল হতে পারে তার, কিন্তু শুতে যাওয়ার আগে কখনোই মেকআপ তুলতে ভোলেন না ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন অভিনেত্রী। তিনি বলেন, কাজের প্রয়োজনে মেকআপ করতেই হয় তারকাদের। আবার মেকআপ না তুলে ঘুমিয়ে পড়া খুব খারাপ অভ্যাস। তাই তিনি মেকআপ তুলতে কখনোই ভোলেন না।

সানস্ক্রিন মাখতে ভুলে যাওয়া না কি মেকআপ তুলতে ভুল করা— দুটির মধ্যে খারাপ কোনটি?

এ বিষয়ে মুম্বাইয়ে ত্বকের রোগ চিকিৎসক শরীফা চৌসে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সানস্ক্রিন মাখতে ভুলে যাওয়ার অভ্যাস খুব ক্ষতিকর। সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি ত্বকের জন্য অতি ক্ষতিকারক। তিনি বলেন, এক রাত মেকআপ তুলতে ভুলে যাওয়ার চেয়ে সানস্ক্রিন না মেখে রোদে বেরিয়ে পড়া অনেক বেশি ক্ষতিকর। কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বক পুড়িয়ে দিতে পারে। বলিরেখার নেপথ্যেও থাকতে পারে রোদের ভূমিকা। ত্বকের বর্ম হিসেবে কাজ করে সানস্ক্রিন।

অন্যদিকে মেকআপ তুলে ঘুমাতে যাওয়া নিঃসন্দেহে ভালো অভ্যাস। কারণ রাতভর মেকআপের পুরু স্তর মুখে বসে থাকলে, ত্বক শ্বাস নিতে পারবে না। তা থেকে সংক্রমণও হতে পারে। কিন্তু একদিন কেউ মেকআপ তুলতে ভুলে গেলে তার প্রভাব হবে তাৎক্ষণিক এবং সাময়িক। রোদের তাপে ত্বকের ক্ষতি হবে দীর্ঘস্থায়ী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

যে কাজটি করতে কখনোই ভোলেন না ক্যাটরিনা!

Update Time : ০৭:৩১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬