০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শেরপুরে ফ্লাইওভার নির্মাণের নীতিগত সিদ্ধান্ত,প্রস্তাবিত স্থান পরিদর্শন

উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র বগুড়ার শেরপুর উপজেলা। বিশেষ করে শেরপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে এবার শেরপুর বাসস্ট্যান্ডে ফ্লাইওভার নির্মাণের নীতিগত সিদ্ধান্ত ও সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
​এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজের প্রচেষ্টায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। ​ ​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রোডস এন্ড হাইওয়ের (সওজ) নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক। তিনি ফ্লাইওভার নির্মাণের কারিগরি দিক, রাস্তার প্রশস্ততা এবং নকশা সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। স্থানীয় জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত একটি কার্যকর পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, ​শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, ​সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, ​পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, ​বিএনপি নেতা আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, বি এইচ এম কামরুজ্জামান রাফু, ​ আব্দুল মমিন, আব্দুল করিম প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ফ্লাইওভার নির্মাণের নীতিগত সিদ্ধান্ত,প্রস্তাবিত স্থান পরিদর্শন

Update Time : ০৭:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬