১১:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনের বিদায় সংবর্ধনা

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে শেরপুর থানার হলরুমে থানা পুলিশের উদ্যোগে এই সংবর্ধনা সম্পন্ন হয়।

শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এসএম মইনুদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি সজীব শাহরীনকে থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ওসি মোঃ এসএম মইনুদ্দিন বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন:

“সজীব শাহরীন স্যার অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর দিকনির্দেশনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত। আমাদের পুলিশ সদস্যদের জন্য তাঁর কর্মজীবন সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।”

বক্তারা বিদায়ী কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন কর্মস্থলেও তিনি মেধা ও প্রজ্ঞা দিয়ে সফলতার ধারাবাহিকতা বজায় রাখবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান, শেরপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবু হাসান, শেরপুর থানার সেকেন্ড অফিসার জাহিদ হাসান,

উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম, রাকিব, বিকাশ, মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, সাইফ, খোকন, সুব্রত ও শাহাদাত হোসেন।

এছাড়াও থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনের বিদায় সংবর্ধনা

Update Time : ০৫:৩৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬