১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ–১০ মডেলের মার্কিন যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয় এবং পরে সেটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। ঘটনাটি শুক্রবার ঘটেছে বলে জানানো হয়।

এর আগে একই দিনে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর আসে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

বিবিসির সহযোগী মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি এ–১০ ‘ওয়ারথগ’ যুদ্ধবিমান। সেটিও হামলার মুখে পড়ে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএসের প্রতিবেদনে উল্লেখিত বিমানটি একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিবিএসের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, উদ্ধার অভিযানের সময় আরও দুটি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। এর মধ্যে এ–১০ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে অংশ নেওয়া দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়, এতে কয়েকজন ক্রু আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

নিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণানিখোঁজ পাইলটদের সন্ধান দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণা
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ঘটনাগুলো ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, মোটেও না। এটা তো যুদ্ধ।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, একের পর এক সামরিক ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, যদিও কূটনৈতিক যোগাযোগ চালু রাখার ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

Update Time : ০৬:৪৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬