নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৯টায় শেরপুর সরকারি ডিজে হাইস্কুল খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। এরপর পুলিশ, আনসার, ফায়ার ফাইটার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাভলু।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী হেলাল, তৌহিদুজ্জামান পলাশ, বদিউজ্জামান বদি, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ সরকার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৭:৩৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- ৩৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























