০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ঈদুল ফিতর আমাদের কি শিক্ষা দেয়

‍ ‍‍”মুনসী সাইফুল বারী ডাবলু”‌‌‌‍‍‍
এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। ঈদ মুসলিম জাতির প্রধানতম ধর্মীয় উৎসব। এদিনে সবাই ভেদাভেদ ভুলে সৌহার্দ, ভ্রাতৃত্ব ও সাম্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ ঈদ মানেই আনন্দ আর খুশির দিন। যেমন রাসুলুল্লাহ (সা.) মদিনাতে এসে দেখেন, মদিনাবাসী নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা ও আনন্দ করে থাকে।

পবিত্র রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম তারিখে যে ঈদ অনুষ্ঠিত হয়, তাকে ঈদুল ফিতর বলা হয়। ঈদ মানে খুশি। ইসলাম ধর্মের বিধানে দুটি ঈদ নির্ধারিত হয়েছে। রাসুল (সা.) যখন মদিনায় হিজরত করলেন, সেখানে দেখতে পেলেন তারা শিশু-কিশোর, আবালবৃদ্ধবনিতা, নারী-পুরুষ সবাই বছরে দুদিন আনন্দ-উৎসব উদযাপন করে থাকে। সাহাবিদের মাঝেও তেমন আবেগ-আগ্রহ পরিলক্ষিত হওয়ায় মহান আল্লাহর নির্দেশে মহানবী (সা.)-ও বার্ষিক দুটি ঈদ তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের ঘোষণা প্রদান করলেন (হুজ্জাতুল্লাহিল-বালিগা)।

রাসুল (সা.) ইরশাদ করেছেন, কেয়ামত দিবসের কঠিন বিপজ্জনক অবস্থা ও মহা-আতঙ্কের মধ্যে যখন সবাই ভীতসন্ত্রস্ত ও মৃতপ্রায় হয়ে পড়বে তখন এই ঈদের রাতে ইবাদতকারী বরং হাসি-খুশির মধ্যে কাটাবে। (তাবারানি) ঈদের রাতের ফজিলত বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, রমজান মাসের শেষ রজনিতে আল্লাহ তায়ালা তাঁর বান্দার জন্য ক্ষমা ও দানের ফয়সালা করেন। সাহাবায়ে কেরাম জিগ্যেস করেন, ওই রাতটিই কি শবে কদর? রাসুল (সা.) বলেন, না। কিন্তু নিয়ম হচ্ছে কর্মচারী যখন কাজ বুঝিয়ে দেয় তখন তার পাওনাও পরিশোধ করে দেওয়া হয় (মুসনাদে আহমদ)। রাসুল (সা.) বুঝাতে চেয়েছেন, রোজাদারের আমল এদিন শেষ হয়।

আর তখন আল্লাহ তায়ালার ঘোষণা মাফিক যার যা প্রতিদান তা দেওয়া হয়। তাই ঈদের রাতে তওবা, ইসতিগফার ও ইবাদতে মশগুল থাকা চাই। এ প্রসঙ্গে ‘আল মাওসুয়াতুল ফিকহিয়া আল কুয়েতিয়া’ নামক গ্রন্থে বলা হয়েছে, ‘মুস্তাহাব হচ্ছে, উভয় ঈদের রাতে আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত ও তসবিহ-তাহলিলে মশগুল থাকা।

ঈদের দিনের আনন্দ বিষয়ে হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মিনায় অবস্থানের দিনে হজরত আবু বকর (রা) তাঁর কাছে হাজির হলেন। তখন আয়েশার কাছে দুটি বালিকা বসে দফ বাজিয়ে গান করছিল। অপর বর্ণনা মতে, বালিকাদ্বয় সেই গান গাচ্ছিল যা আনসাররা বুয়াস যুদ্ধে প্রেরণা ও উত্তেজনার জন্য গেয়েছিল।

তখন নবী (সা.) নিজ কাপড়ে মুখ ঢেকে শুয়েছিলেন। হজরত আবু বকর (রা.) বালিকাদ্বয়কে ধমক দিলেন। তখন নবী করিম (সা.) নিজ মুখমণ্ডল হতে কাপড় সরালেন এবং বললেন, হে আবু বকর! এদের ছেড়ে দাও (অর্থাৎ করতে দাও) । কারণ এটা ঈদের দিন। অপর এক বর্ণনায় এমনটি রয়েছে, ‘হে আবু বকর! প্রত্যেক জাতির জন্য আনন্দ-উৎসব, এটা আমাদের আনন্দ-উৎসবের দিন।’ (মেশকাত : ১৩৪৮)

কেমন ছিল নবীজির (সা.) ঈদের নামাজ? হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে ঈদগাহে যেতেন, তারপর প্রথম কাজ হিসেবে তিনি নামাজ পড়াতেন। তারপর নামাজ শেষে মুসল্লিদের মুখোমুখি দাঁড়াতেন এবং লোকজন নিজ নিজ স্থানে সারিবদ্ধভাবে বসা থাকতেন।

তখন নবীজি (সা.) তাঁদের ওয়াজ-উপদেশ দিতেন; নসিহত-অছিয়ত করতেন এবং প্রয়োজনীয় আদেশ জারি করতেন। কোথাও যদি সৈন্য প্রেরণের ইচ্ছা করতেন, তাদের বাছাই করতেন অথবা যদি কাউকে বিশেষ কোনো নির্দেশ দেওয়ার হতো সেই নির্দেশ প্রদান করতেন (আর এভাবেই ঈদের সালাত ও খুতবা শেষে) তারপর বাড়ি ফিরে যেতেন। (মেশকাত : ১৩৪২)

তবে বর্তমান সমাজে ঈদের আনন্দ উদযাপনে ধনী-গরিবের মাঝে এক প্রকার বৈষম্য দেখা যায়। কেননা এ দেশে দরিদ্র মানুষের যেমন বসবাস রয়েছে, তেমনি ধনী মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে সমাজে বাসরত ধনী-দরিদ্রের মাঝে যেন বৈষম্য থেকেই গেছে। বিশেষ করে ঈদের সময় ধনী পরিবারের সদস্যরা আড়ম্বরপূর্ণ ঈদ উদযাপন করলেও দরিদ্র পরিবারগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেকে সহযোগিতার হাত বাড়ালেও, তা নামমাত্র।

অথচ নবীজি (সা.) বলেছেন, ‘যে তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন’ (বুখারি : ২৪৪২)। এ হাদিস থেকে সহজেই বোঝা যায়, ব্যক্তি হিসেবে সবার কর্তব্য অপর ভাইকে সর্বদা সহযোগিতা করা। হোক সেটা অর্থ কিংবা ভিন্ন কোনো কিছু দ্বারা। মহান আল্লাহ এসব আমল-ইবাদতে আমাদের অংশগ্রহণের এবং সংশ্লিষ্ট বিধানগুলো মেনে চলার তওফিক দিন।
ঈদ মুসলমানদেরকে ইসলামী ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মুসলমানদেরকে শিক্ষা দেয় যে, বিশ্বের সকল মুসলিম ভাই ভাই। তাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা ঈদের দিনে একই সময়ে, একই স্থানে, একই কাতারে একজন ইমামের পিছনে দাঁড়িয়ে একই কিবলার দিকে মুখ ফিরিয়ে এক মহান আল্লাহর সামনে হাজির হই। এখানে ধনী-গরীব, রাজা-প্রজার কোন পার্থক্য থাকে না।
ঈদ মুসলিম জাতিকে ঐক্যের আহ্বান জানায়। বর্তমান সময়ে মুসলমানদের ঐক্যের খুবই প্রয়োজন। ঈদের সম্মেলন থেকে শিক্ষা নিয়ে মুসলিমদের পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার বিরাট সুযোগ রয়েছে। ঈদ মুসলমানদের পারস্পরিক ভালোবাসা ও মহব্বত বৃদ্ধির আহ্বান জানায়। কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা এক আল্লাহর সামনে দাঁড়াই, তখন এই চির সুন্দর দৃশ্য আমাদেরকে পারস্পরিক শত্রুতা ও হিংসা বিদ্বেষ বর্জনের দিকে উৎসাহিত করে এবং পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধির দিকে আহবান করে। যে ব্যক্তি মাহে রমজানে আল্লাহর আনুগত্য করে এবং তাকওয়ার পোশাক পরিধান করে আল্লাহর প্রিয় হতে পারল, তার জন্যই প্রকৃত ঈদ। সুতরাং আফসোস ঐ বান্দার জন্য যে সুন্দর পোশাক পরে ঈদের আনন্দ প্রকাশ করে, কিন্তু গুনাহ থেকে তাওবা করে না। যে মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করে না। পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতর আমাদের কি শিক্ষা দেয়

Update Time : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬