০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আল্লাহর রহমত লাভের পাঁচ উপায়

মাওলানা মনিরুজ্জামান

মহান আল্লাহর রহমত তথা দয়া সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে। তিনি সর্বদা সৃষ্টিকুলের ওপর অজস্র রহমত বর্ষণ করে যাচ্ছেন। তার রহমতেই টিকে আছে সবাই। এমন বিশেষ পাঁচটি আমল বা কাজ আছে, যেগুলো করলে বিশেষভাবে মহান আল্লাহর রহমত পাওয়া যায়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা তোলে ধরা হলো।

ফরজ বিধান পালন করা

মহান আল্লাহ আমাদের সৃষ্টি করে আমাদের ওপর কিছু ফরজ বিধান আবশ্যক করে দিয়েছেন। এতে তার ইচ্ছা হলো বান্দার পরীক্ষা নেওয়া। তিনি দেখতে চান, তার কোনো কোনো বান্দা তার আবশ্যক বিধানাবলি পালন করে। যারা তা পালন করবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো ও রাসুলের আনুগত্য করো। যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। (সুরা নুর ৫৬)

ইহসান করা

ইহসান ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এর একটি অর্থ হলো দয়া ও অনুগ্রহ করা বা দয়ার গুণ থাকা। আরেক অর্থ হলো মহান আল্লাহকে হাজির-নাজির জেনে ইখলাসের (একনিষ্ঠতা) সঙ্গে ভয় ও আশা নিয়ে তার ইবাদত করা। প্রতিটি কাজ যথাযথ সুন্দর, সুষ্ঠু ও সুচারুভাবে আন্তরিকতার সঙ্গে সম্পাদন করাই ইহসান। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। (সুরা আরাফ ৫৬)

তাকওয়া অবলম্বন করা

তাকওয়া (আল্লাহভীতি বা আত্মসংযম) বলা হয় সব বিষয়ে একমাত্র মহান আল্লাহকে ভয় করা। তার ভয়ে সব ধরনের গুনাহ পরিত্যাগ করা এবং নিজেকে সবসময় আল্লাহ অভিমুখে রাখা। সব বিষয়ে সর্বদা মহান আল্লাহর প্রতি এমন ভয় থাকলে তার অনুগ্রহ লাভ করা সম্ভব। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আর আমার দয়া প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব, যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং আমার নিদর্শনে বিশ্বাস করে। (সুরা আরাফ ১৫৬)

কুরআনের অনুসরণ

কুরআন মানবজাতির হেদায়েদের পথপ্রদর্শক। মহান আল্লাহ সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর ওপর এই গ্রন্থ অবতীর্ণ করেছেন। দ্বীনি বিষয়ে মানবজাতির সমস্যার সমাধান, উপদেশ, ঘটনা, মহান আল্লাহর মহত্ত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা রয়েছে কুরআনে। কুরআনের অনুসরণের মাধ্যমেও বান্দা মহান আল্লাহর দয়া লাভ করতে পারে। আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, যা কল্যাণময়। সুতরাং তা অনুসরণ করো এবং সাবধান হও, তা হলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। (সুরা আনআম ১৫৫)

ক্ষমা প্রার্থনা করা

মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো?’ (সুরা নামল ৪৬)

মহান আল্লাহ আমাদের এসব কাজ বেশি বেশি করার তওফিক দান করুন। আমিন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আল্লাহর রহমত লাভের পাঁচ উপায়

Update Time : ০৭:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬