০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ড.নাদিমুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে যোগ দেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর নেতারাও দলটিতে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও জানাচ্ছেন, তাদের কাছে বর্তমান রাজনীতি গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখা যেতে পারে।

তিনি বলেন, আমরা সরকারি দল থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন দেখছি তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে, তারা বেশিদিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে।

আসিফ মাহমুদ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে তারেক রহমান ঠিক এরশাদের মতোই দেশ চালাতে চাইছেন। সারাদেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার এই পাঁয়তারা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে পরাজিত বা মনোনয়ন বঞ্চিত, তাদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো হচ্ছে। আমরা আহ্বান জানাব, দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অচল অবস্থা দূর করুন। এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে।
আসিফ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে উগ্রপন্থিরা ক্ষমতায় আসায় আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শঙ্কা আছে। তবে আমরা তাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা না বললেই ভালো। আমাদের বিষয় দেখার জন্য আমরাই যথেষ্ট।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ড.নাদিমুর রহমান

Update Time : ০৬:২০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬